বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুর উপজেলায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১২ জন।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কারারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের নাম স্বপন মিয়া (৪৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নরসিংদী স্টেশনের উপসহকারী মু. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ভোর ৫টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন আহত হন ১২ জন। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ