বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

আবারও সুবর্ণচরে গণধর্ষণ, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ব চরবাটা ইউনিয়নে এবার ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ওই স্কুলছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

এরআগে, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) রাতে ওই স্কুলছাত্রীর বড় ভাই চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও একই ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে নিজাম (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী তার মাকে হাতিয়া যাওয়ার সময় বাড়ি থেকে এগিয়ে দেওয়ার জন্য বুড়ার দোকানের কাছে যায়। পরে সে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক স্বপন ভাড়া ছাড়াই বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে ওঠান। পরে অটোরিকশায় করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিণ চরমজিদ গ্রামের একটি নির্জন স্থানে ওই স্কুলছাত্রীকে নিয়ে আসে। সেখানে নিজাম নামে আরও একজন অপেক্ষা করছিলেন। পরে স্বপন ও নিজাম দুইজন মিলে তাকে গণধর্ষণ করে।

শুক্রবার সকালে ওই স্কুলছাত্রী বাড়িতে এলে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে স্কুলছাত্রীটির বড় ভাই ওইদিন রাতে স্বপন ও নিজামকে আসামি করে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন।

চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে স্কুলছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেলে পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাতে বিরোধী একটি দলকে ভোট দেওয়ার জেরে সুবর্ণচর উপজেলার চরবাগ্গা গ্রামে চার সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। যা দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তোলে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ