বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

‘কওমি শিক্ষাব্যবস্থা মূলধারার উপরই আছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিমূলক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদের সরকারি স্বীকৃতি নেওয়া হয়েছে দেওবন্দের উসূলে হাসতেগানা, নীতি-আদর্শ, শিক্ষাকারিকুলাম ও স্বকীয়তাবোধ পরিপূণরূপে বজায় থাকার শর্তের উপর ভিত্তি করে। এসব শর্তে বিন্দুপরিমাণও ছাড় দেওয়া বা আপোষ করার সুযোগ নেই।

তারা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র গত ৩ ফেব্রুয়ারি সংসদে ‘কওমী শিক্ষাকে বাংলাদেশের প্রচলিত মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে চাই’ বলে যে বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আমরা এর জোরালো প্রতিবাদ করছি। দেশের কওমি মাদরাসাসমূহ মূল ধারার উপরই আছে। ভারতের দারুল উলূম দেওবন্দ যেভাবে চলছে, আমাদের দেশের কওমি মাদরাসাসমূহও একই পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হবে।

আজ (৫ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় এসব কথা বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের কওমি মাদরাসাসমূহ ভারতের দারুল উলূম দেওবন্দের শিক্ষাপদ্ধতি ও নীতি-আদর্শ অনুসরণ করে পরিচালিত হয়ে থাকে। সনদ স্বীকৃতির সরকারি প্রজ্ঞাপনেও এটা শতভাগ অটুট রাখার উপর পরিষ্কার অঙ্গীকার আছে।

শিক্ষামন্ত্রী ‘প্রচলিত মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করা’র কথা বলে নতুন করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। এমন বক্তব্য একেবারেই অনাকাঙ্ক্ষিত।

জমিয়ত নেতৃদ্বয় বলেন, দেশের আলেম সমাজ কওমি স্বকীয়তাবোধ অটুট রাখার বিষয়ে ঐক্যবদ্ধ এবং সচেতন রয়েছেন। শ্রুতিমধুর বক্তব্য দিয়ে আলেম-উলামাকে বিভ্রান্ত করে কওমি স্বকীয়তার কোনরূপ ক্ষতি করা যাবে না। ঈমান-আক্বীদা ও কওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বিরোধী যে কোন ষড়যন্ত্র ও আঘাত আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ