বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

‘জামায়াতকে ত্যাগ না করলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদের মাধ্যমে জামায়াতকে পুরোপুরি নিষিদ্ধ করা এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, বিএনপি যদি এখনও জামায়াতকে ত্যাগ না করে, তাহলে তারা চিরদিনের জন্য রাজনীতির মাঠে নিশ্চিহ্ন হয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে অসাম্প্রদায়িকতার পক্ষে ভোট দিয়েছে। আজকের বাংলাদেশের রাজনীতি প্রায় বিরোধী দলশূন্য। এর জন্য একমাত্র দায়ি বিএনপি।

তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে প্রশ্রয় দেয়ায় বিএনপির এই অবস্থা। এবারের নির্বাচনে নারী-পুরুষ সবাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে। জামায়াতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ