বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

বিশ্বের স্থিতিশীলতায় হুমকি রোহিঙ্গা সংকট: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার অমঙ্গল হবে ও বিশ্বের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট হুমকি।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা সফররত কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রি’র সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার জন্য অমঙ্গল হবে। সকলের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট একটি হুমকি।

রোহিঙ্গা সংকট মতো সিরিয়াস বিষয় সহজেই সমাধান হবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রাখাইনে এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এখনো সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা প্রয়োজন সব করবে বাংলাদেশ।

এসময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রি বলেন, ‘নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই জরুরি। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, তবে নিরাপত্তা ও নাগরিক অধিকার দিতে হবে মিয়ানমার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ