রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতিমো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত বলেছে, সকল জেলার ডিসি, এসপি, ওসি ও আইওকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। ব্যর্থ হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী আনাসহ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে। তা না হলে তাদেরও ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এই আদেশের পাশাপাশি তিন বছর ধরে কারাগারে থাকা আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

আদেশের পর ইউসুফ মাহবুব মোর্শেদ সাংবাদিকদের বলেন, মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ