বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

রোগীর পেটে গজ রেখেই ডাক্তারের সেলাই, নার্সদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক রোগীর পেটে গজ রেখে সেলাই করে দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে ঘটনার জেরে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যার ফলে কিছু সময় রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে নার্সরা প্রতিবাদ করে বলে জানা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও গাইনি বিভাগের চিকিৎসকরা পুনরায় অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে গজ অপসারণ করেন।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা জানান, তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট সিংহের হাট গ্রামের প্রতিবেশী হিরণ হালদারের স্ত্রী আলো রাণীর জরায়ুতে গত রোববার অস্ত্রোপচার করা হয়। এ সময় গাইনি বিভাগের চিকিৎসক ভেতরে একটি গজ রেখে বাইরে থেকে সেলাই করে দেন।

নার্স আরও জানান, তিনি বিষয়টি বুঝতে পেরে কৈফিয়ত দাবি করলে গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরিন সুলতানা নিজেদের ভুল স্বীকার না করে উল্টো তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে রোগীর সেবা কার্যক্রম বন্ধ করে দেয় নার্সরা।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘নার্স ও চিকিৎসকদের মধ্যে ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝি। আমি তার অবসান ঘটিয়ে নার্সদের কাজে ফিরিয়েছি।’

পেটে গজ রেখে সেলাই দেয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, অস্ত্রোপচারে দুটি গজ ছিল। একটি বের করা হলেও ভুলে অপরটি ভেতরেই থেকে যায়। তবে বিষয়টি বোঝার পরই পুনরায় অস্ত্রোপচার করে সেটি বের করে ফেলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ