বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

শুক্রবার ঢাকায় ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) আয়োজনে ১৯তম আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯ অনুষ্ঠিত হবে জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম চত্বরে।

এবছর ইরানের ক্বারি হামীদ শাকেরনেজাদ, তুরস্ক থেকে ক্বারি ইয়াশার চৌহাদার, ফিলিপাইন থেকে ক্বারি নু’মান পিমবায়াবায়া, সাউথ আফ্রিকা থেকে শাইখ আব্দুর রহমান সা’দিয়ান এবং মিশর থেকে শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় ওলামাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহ. সহ তৎকালীন বিশ্বের শীর্ষস্থানীয় ক্বারীদের হাত ধরে।

শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহ. আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ এর প্রতিষ্ঠাতা।

এই বছর সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র বর্তমান সভাপতি ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। সম্মেলনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ