বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

সাবধান, সাবধান, সাবধান: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঋণ কেলেঙ্কারি চি‌হ্নিত করতে প্রত্যেক ব্যাংকে স্পেশাল অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যারা ফেরত না দেওয়ার জন্য ঋণ নেন, তাদের প্রতি তিনবার ‘সাবধান’ বাণী উচ্চারণ করেছেন অর্থমন্ত্রী।

আজ বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র (কেআইবি) অডিটরিয়ামে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে শিগ‌গিরই তিন‌টি অডিট ফা‌র্মকে দিয়ে এ কাজ করানো হবে।

তি‌নি বলেন, আমাদের দেশে দুই ধরনের ব্যবসায়ী রয়েছে-প্রথম প্রকার হলো, যারা আসলেই ব্যবসা করতে চায় কিন্তু মাঝে মাঝে হোঁচট খায়, হোঁচট খেয়ে খেলাপিতে পরিণত হয়। তাদের প্রতি সহনশীল হতে হবে।

অন্য আরেক ব্যবসায়ী আছে, যারা ফেরত না দেওয়ার জন্য ঋণ নেন। তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রকৃত ব্যবসায়ী এবং অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা হবে। ঋণ দেওয়ার জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধান, সাবধান, সাবধান। কেউ অসাধু উপায়ে ব্যবসা করার চিন্তা করবেন না।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ