বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

‘ঈমানের পর আল্লাহর আনুগত্যের প্রথম পরীক্ষা হয়ে যায় নামাজের মাধ্যমে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা.এম এ মাজেদ: ফেনী প্রতিনিধি>

নোয়াখালীর চরগুলাখালী,ধানশালীক,কবির হাট জনতা বাজার শামসুল হক নুরানী মাদরাসার বার্ষিক ওয়াজ ও পুরস্কার বিতরণী সভা জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গত কাল বুধবার এ ওয়াজ ও মাহফিলে প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলালা হাফেজ নিজাম বিন বাহাউদ্দীন।

সভায় বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন নাজিরপুর ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক, মাওলানা মুফতি ইয়াছিন শরীফ, বসুর হাট মহিলা মাদরাসার পরিচালক,মাওলানা আলী আহমদ, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সালাউদ্দীন।

প্রধান মেহমান বয়ানে বলেন, জামায়াতের সাথে নামাজ পড়ার গুরুত্ব অনেক অনেক বেশি।নামাজকে দ্বীনের খুঁটি বলা হয় আর যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে দুনিয়া আখেরাতে খতিগ্রস্ত হলো।

ইসলামে জামাতে নামাজ পড়ার গুরুত্ব, পরিপ্রেক্ষিত বর্তমান সমাজ, নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পর আল্লাহর আনুগত্যের রশি গলায় ঝুলানো হলো কি না তার প্রথম পরীক্ষা হয়ে যায় নামাজের মাধ্যমে।

আজান হওয়ার সাথে সাথে কালবিলম্ব না করে ঈমান আনয়নকারী ব্যক্তি যখন জামায়াতের সাথে নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে নামাজে শামিল হয়।

তখন বোঝা যায়, কালেমাপড়ুয়া ব্যক্তিটি আল্লাহর আনুগত্য তথা ইসলামের যাবতীয় অনুশাসন মেনে চলছে। আল্লাহর পরীক্ষায় সেই উত্তীর্ণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ