বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

‘প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায, কুরআন তিলাওয়াত ও যিকিরের পাবন্দি করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো ও শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ সেন্টার, বিরুলিয়া, ঢাকা'র পরিচালক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেছেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামায জামাআতের সাথে আদায়ের পাশাপাশি তাহাজ্জুদসহ বেশি বেশি নফল নামায, দিনের একটি অংশে কুরআন তিলাওয়াত ও যিকিরের পাবন্দি করুন।

নিয়মিত এ আমলগুলো গুরুত্বের সাথে আদায় করলে অন্যান্য আমলগুলোও আদায় করা সহজ হয়ে যায়।

সূরা মুযযাম্মিলের প্রাথমিক কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে তিনি বলেন, এই আয়াতগুলোতে আল্লাহ পাক রাসূলুল্লাহ সা.-কে সে নির্দেশই করেছেন।

বৃহস্পতিবার বাদ ইশা কুষ্টিয়া জেলার মিরপুর থানার ছাতিয়ানে একটি ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মাওলানা ফারুকী বলেন, রাসূলুল্লাহ সা. ছিলেন মাসূম ও নিষ্পাপ। তাঁর পূর্বাপর সকল গুনাহ মাফ করে দেয়া হয়েছে। তারপরও আল্লাহ পাক দীন প্রচারের গুরুদায়িত্ব পালনে আত্মিক শক্তি অর্জনের জন্য রাসূলুল্লাহকে গুরুত্বের সাথে এই আমলগুলো করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে সবক দিয়েছেন যে, তাদের ক্ষেত্রেও একই নির্দেশ।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযের পাশাপাশি তাহাজ্জুদসহ অন্যান্য নফল নামায, দিনের একটি অংশে তারতীলের সাথে কুরআন তিলাওয়াত ও যিকিরের পাবন্দি করুন। এসব আমলের মাধ্যমে আত্মিক শক্তি অর্জিত হয় এবং দীন প্রচারের গুরুদায়িত্ব পালন সহজ হয়ে যায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ