বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে ১০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাইয়ের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান।

গতকাল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিরসরাই কলেজ রোড কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে যায় সবক’টি দোকানের মালামাল। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ওষুধের দোকান, কনফেকশনারি, মুদি, কীটনাশক, জুতা ও লন্ড্রি দোকানের মালামাল।

স্থানীয়রা ধারণা করছেন কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশনের ইন্সপেক্টর রবিউল আজিম বলেন, রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে সীতাকুন্ড ও মিরসরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আপাতত ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। অগ্নিকাণ্ডে কতো টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ