বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

সাংবাদিকদের সুরক্ষা দিতে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিভিশন সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি, পেশাগত ঝুঁকি মোকাবেলাসহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করলো সম্প্রচার সাংবাদিক কেন্দ্র।

আজ (৮ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনয়াতনে এর আয়োজনে প্রথম সম্প্রচার সম্মেলনের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার আশা করেন, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে নতুন এ প্রতিষ্ঠানটি।

এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের সুরক্ষা দিতে কাজ করছে সরকার। নবম ওয়জবোর্ড বাস্তবায়ন হলে টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও আইন তৈরি করা হবে।

দেশের টেলিভিশনগুলোর আর্থিক সংকটের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধে কিছু প্রতিষ্ঠানের সদিচ্ছার অভাব রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ