বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

সুবর্ণচরে জিপ খালে পড়ে ৩ সেনাসদস্য নিহত, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন সেনাসদস্য নিহত, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তোতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত তিনজনের নাম মামুন, ফিরোজ ও ফয়েজ। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বর থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, শীতকালীন মহড়ার জন্য কুমিল্লা সেনানিবাস থেকে একদল সৈন্যকে নিয়ে একটি জিপ দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে যাচ্ছিল। পথে সুবর্ণচরের তোতার বাজার এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই সৈন্য নিহত হন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ