বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

আনন্দভ্রমণ বাস থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে আনন্দভ্রমণ বাস থেকে  প্রায় দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। পাচারকারী সন্দেহে আটক করে ছয় জনকে।

আজ শনিবার সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে।র‌্যাবের-৭-এর লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণ শেষে বাসটি যশোর পথে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়।

বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে আটক করা হয়েছ জিজ্ঞাসাবাদের জন্য।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ