বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এ বছর হজে যাচ্ছেন ১লাখ ২৭ হাজার বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসলিম হজ্জ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন ক্যাবিনেট সচিব মুহাম্মদ শফিউল আলম।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্যাবিনেট সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিউল আলম হজ্জ প্যাকেজ ঘোষণা করে আরো বলেন, এ বছর সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন, বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার জন ও হজ্জ করতে পারবেন।

সরকারিভাবে যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে- প্যাকেজ-(১) ৪,১৮,৫০০ টাকা ও প্যাকেজ-(২) ৩,৪৪,০০০ টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন ৩ লাখ ৪৪,০০০ টাকা ।

বিমান ভাড়া এ বছর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮,০০০ টাকা । গত বছর ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা ।
চাঁদ দেখা সাপেক্ষে ১০ আগস্ট ২০১৯ হজ্জ হবে ।

যারা ২০১৯ সালে হজ্জ করবেন তাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ