বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

বিশ্ব ইজতেমা সফল করার আহ্বান বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমাদ সফিসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দাওয়াত ও তবিলগ-এর মেহনত আমাদের আকাবির ওলামায়ে কেরামের দ্বীনি আমানত।

এ আমানতের যথাযথ হেফাজত করা আমাদের দ্বীনি দায়িত্ব। এ মেহনতের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হচ্ছে টঙ্গি ময়দানের বিশ্ব ইজতেমা।

পাঠানো বিবৃতিতে আরো বলা হয়, আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতি, শুক্র ও শনিবার) বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে।

এ ইজতেমায় সারা দেশের আলেম-ওলামা, ছাত্র জনতা এবং তাবলিগের সাধারণ সাথীদের ব্যাপকভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয় এবারের ইজতেমাও সুশৃঙ্খল ও নিরাপদভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারিভাবে এবং ইজতেমার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতি প্রদানকারীরা হলেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাকের সহ-সভাপতি যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।

ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী, জিরি মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ্ মুহাম্মদ তৈয়ব, বেফাকুল মাদারিস গওহরডাঙ্গার সভাপতি মুফতী রুহুল আমীন।

তানযিমুল মাদারিস বাংলাদেশের সভাপতি মাওলানা আরশাদ রহমানী, আযাদ দ্বীনি এদারা বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা আব্দুল বছির প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ