বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

জোড়া খুন মামলায় বিএনপি নেতা দুলু কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় বিএনপি নেতা দুলুকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে পুলিশ।

এরপর নাটোর শহরের তেবাড়িয়া এলাকার একটি জোড়া খুন মামলায় দুলুকে গ্রেপ্তারের আবেদন জানানো হয়। এ সময় দুলুর আইনজীবীরা তার জামিনের আবেদন জানান।

শুনানি শেষ হলে বিচারক জামিন নামঞ্জুর করে দুলুকে গ্রেপ্তারের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১ জানুয়ারি গণতন্ত্রের বিজয় র‌্যালি চলাকালে নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকার রাকিব ও রায়হান নামে দুই যুবক নিহত হন।

এ ঘটনায় নিহত রাকিবের ভাই আনজুল বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বছরের ১২ ডিসেম্বর বিএনপি নেতা দুলুকে ঢাকা থেকে আটক করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ