বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইজতেমায় আসবেন না মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলিগ জামাতের বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল বাংলাদেশে আসছেন বলে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের এ দাঈ অসুস্থতার কারণে ইজতেমায় অংশ নিতে পারছেন না।

ফেসবুকজুড়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সর্বত্র গুজব ছড়িয়ে পড়ে তিনি বাংলাদেশে এসেছেন। অনেকেই বিমানবন্দরের একটি পুরনো ছবি শেয়ার করে বলছেন তিনি চলে এসেছেন বাংলাদেশে। এ খবরের কোনো ভিত্তি নেই।

বুধবার দুপুরে মোবাইলে এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা হানজালা ইবনে জুবায়ের আহমদ জানান, আল্লামা তারিক জামিল দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার হার্টে রিং পরানো হয়েছে। তিনি ইজতেমায় আসার ইচ্ছা পোষণ করলেও সম্ভব হবে না।

তিনি বলেন, মাওলানা তারিক জামিল ইজতেমা সফলের জন্য দোয়া করছেন। ভরপুর ‍কামিয়াবিও আশা করেছেন।

মাওলানা তারিক জামিল এও বলেছেন, ইজতেমা উপলক্ষে আমার মন বাংলাদেশে পড়ে আছে।

উল্লেখ্য, আগামী কাল ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। উলামায়ে কেরাম ও কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে কাল শুরু হওয়া ইজতেমায় অনেক বিদেশী মুরব্বি অংশ নেবেন বলে আশা করছেন কর্তৃপক্ষ।

আরআর

একুশে মেলায় প্রকাশ হয়েছে রোকন রাইয়ানের গল্পগ্রন্থ ভ্যারাইটিজ স্টোর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ