বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রাথমিক শিক্ষাক্রমে পরিমার্জন আসছে, সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামনের অর্থবছরের মধ্যেই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমে পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে সংসদে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রমকে নতুনভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম নতুনভাবে চালু করতে প্রাথমিক পর্যায়ের শিক্ষাক্রম পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বছর থেকেই নতুন শিক্ষাক্রমে ছাপানো বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মুহাম্মদ সাহিদুজ্জামানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মনোযোগী করতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকসহ সাত হাজার সরকারি প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দিতে সাত দিনের জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

শেখ হাসিনা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রাখা হয়েছে। এ বছর সাত জন শিক্ষককে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট স্কটল্যান্ডে মাস্টার্স কোর্সের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, ৬ হাজার ৪৭৫ জন প্রধান শিক্ষককে লিডারশিপ প্রশিক্ষণ দেওয়া হবে। এর বাইরে শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের বিষয়ে ১০ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, নবনিযুক্ত ৬ হাজার ২০০ প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ১২ হাজার ৭৫০ জন সহকারী শিক্ষককে ইনডাকশন প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা মূল্যায়নসংক্রান্ত বিষয়ে ৬২ হাজার ৬৭০ জন শিক্ষককে ‘কম্পিটেন্সি বেজড আইটেমস ডেভেলপমেন্ট’ ও মার্কিং অ্যান্ড টেস্ট অ্যাডমিনিস্ট্রেশন মার্কার প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিবছর শ্রেষ্ঠ শিক্ষককে পুরস্কার দেওয়ার মাধ্যমেও তাদের মানসম্মত পাঠদানে উৎসাহিত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ