বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিএনপির ৫ পরাজিত প্রার্থীর মামলা নির্বাচনি ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও পাঁচ প্রার্থী।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এ মামলার বাদীরা হলেন মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম শান্ত, নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্যাহ নবী এবং ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি।

গতকাল বুধবার ঝিনাইদহ-৪ আসন থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং গত মঙ্গলবার বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নানসহ আরো কয়েকটি আসন থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে পৃথক পৃথক সাতটি মামলা দায়ের করেন।

এদিকে গত ৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে সবগুলো জেলার প্রতিনিধিরা হাইকোর্টে মামলা করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ