রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘ভোটে দাঁড়াতে উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন,বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা পদত্যাগ না করেই  উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।

হেলালুদ্দীন আহমদ জানান, বতর্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা দায়িত্ব পালন করছেন, ইসি সিদ্ধান্ত নিয়েছেন ফের ভোট করতে তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।

তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য, কিংবা জেলা পরিষদের সদস্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান তাহলে তাদের পদত্যাগ করতে হবে জানান তিনি।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ