বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল শিক্ষকের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষক কে মারধর করা হয়েছে। আহতকে মুমূর্ষু অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ (১৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে বন্দরের ধামগড় মালামত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত আব্দুর রব হাসান (৬৫) ধামগড় মালামত এলাকার মৃত আসন আলী প্রধানের ছেলে ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ও মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পাঠা সামসুরের সহযোগী হোসেন হকিস্টিক দিয়ে আকস্মিকভাবে হাসান স্যারের ওপর হামলা চালায়। এ সময় স্যার অজ্ঞান হয়ে যান। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আহত শিক্ষকের পরিবার জানায়, আব্দুর রব হাসানের পুকুরে বিনা ভাড়ায় হোসেন মাছ চাষ করেন হোসেন। পুকুরটি ভরাটের জন্য ১৫ দিন আগে তাকে মাছ ধরে পুকুর খালি করে দেয়ার কথা বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন হামলা চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ