বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘বই পড়ার অভ্যাস শিশু-কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছোটবেলা থেকেই বইপ্রেম ও বই পড়ার অভ্যাস শিশু-কিশোরদের হাসিখুশি, প্রফুল্ল এবং তাদের মাদকাসক্তি থেকে দূরে রাখবে। বই শুধু আমাদের জ্ঞানই দেয় না, মনকে প্রফুল্লও রাখে।

আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলায় ক‌বি মুহাম্মদ শ‌ফিকুল ইসলাম এস আলমের লেখা ‘রহম‌তে ভরা আরব দেশ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি আরো বলেন, একটি শিশু যখন ছোট থেকে বই পড়ার অভ্যাস গড়বে, তখন সে পড়ার প্রতি আকর্ষণ নিয়ে বড় হবে, তার থাকবে পড়ার নেশা। সে কখনো বাজে কাজে জড়াবে না, কিশোর বয়সে মাদকাসক্তও হবে না।

প্রত্যেক শিশুকে জ্ঞানী ও আদর্শবান শিক্ষার্থী হিসেবে গড়তে হলে, পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য সব বইও পড়তে দিতে হবে। পাঠ্যপুস্তক বই শুধু আমাদের শিক্ষিত হিসেবে গড়ে ওঠার প্রথম ধাপ। ‍সুনাগরিক হিসেবে বড় হওয়ার জন্য বিভিন্ন বই পড়ে বিশ্বকে জানতে হবে।

শিশু কিশোরদের বই পড়ে জানতে হবে জাতীয় কবি নজরুলের জীবনী, আমাদের পল্লী কবি জসীম উদ্দীনের জীবনী, শেরে বাংলা ফজলুল হকে জীবনী, বিদ্যাসাগরের জীবনী। এসব জেনেই বাংলার ছেলেরা অদম্যভাবে এগিয়ে যাওয়ায় সাহসী হবে। তাই অলসভাবে সময় না কাটিয়ে তাদের ধর্ম, সাহিত্য ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে দীক্ষা লাভ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্য‌ান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক আব্দুল আ‌জিজ, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, আওয়ামী লীগ নেতা তা‌বিবুল কা‌দির তমাল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ