বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

মিয়ানমার সীমান্তে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

আজ (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন ফুলত‌লি এলাকার পূর্ব হা‌জিরপাড়া থেকে ইয়াবা জব্দ করা হয়।

নাইক্ষ্যংছ‌ড়ি ১১ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযানে নামে বিজিবির সদস্যরা।

এসময় পরিত্যক্ত অবস্থায় চার লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে কে বা কারা এ চালানের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। জব্দ হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে।

সাম্প্রতিককালে মিয়ানমার সীমান্তে জব্দ হওয়া ইয়াবা চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ