বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে চিকিৎসাধীন এক শিশুকে স্থানান্তরের কারণে মারা গেছে।

সরকারি এই হাসপাতালে আগুন লাগার কারনে তাতে ভর্তি ১২শ’র মতো রোগীর সবাইকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু ওয়ার্ডে ভর্তি থাকা ওই শিশুটিকে পাঠানো হয়েছিল পাশের বেসরকারি কেয়ার হাসপাতালে।

কেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মুহাম্মদ. আব্দুল্লাহ খান বলেন, শিশুটিকে অক্সিজেন দেয়া হচ্ছিল। আগুন লাগার পর অক্সিজেন মাস্ক খুলে তাকে আনা হয়েছে। আমরা তাকে মৃত হিসেবে পেয়েছি।

তিনি বলেন, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে কেয়ার হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে ২৭ জন ভর্তি হয়েছেন।

অগ্নিকাণ্ডের কারনে সরকারি হাসপাতাল ছেড়ে আসতে বাধ্য হওয়া এই রোগীদের কেয়ার কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহ খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ