বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

কওমি সিলেবাস নিয়ে আন্তর্জাতিক সেমিনার ১৯ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: কওমি মাদরাসার শিক্ষা সিলেবাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই৷ কেউ বলেন পরিবর্তন, কেউ বলেন সংস্কার দরকার৷

আসলেই কি সংস্কার প্রয়োজন নাকি পাঠদান পদ্ধতির সংস্কার দরকার? এসব বিষয়সহ কওমি শিক্ষা সিলেবাসের নানা দিক নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক আলেমদের মতামত জানা ও নানাবিধ প্রশ্নের জবাব খুঁজতে আগামী ১৯ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার৷

আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে এবং ফুযালায়ে দারুল উলুম দেওবন্দে’র ব্যবস্থাপনায় এ সেমিনার হতে যাচ্ছে বলে জানা গেছে৷

আট জন বিদেশি মেহমানসহ দাওয়াত করা হয়েছে বাংলাদেশের কওমি মাদরাসা ভিত্তিক ছয় শিক্ষা বোর্ডের মহাসচিব ও শীর্ষ আলেমদের৷ বিদেশি মেহমানদের মধ্যে রয়েছেন, আল্লামা হাবিবুর রহমান আজমি, আল্লানা আবদুল খালেক সাম্ভালি, আল্লামা আমিন পালনপুরি, আল্লামা মুজিবুল্লাহ কাসেমি, আল্লামা মুনির উদ্দিন নকশাবন্দি, আল্লামা রাশেদ আজমি৷

এ ছয় জন ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আসবেন৷ এ ছাড়া নদওয়া থেকে আল্লামা নিয়াজ আহমদ নদভি, আল আযহার থেকে ডক্টর আবু ইয়া’লা আহমদ সিদকি আবদুল মুনইম, ওমান থেকে খালেদ বিন মুহাম্মদ সালেম আল আবদালি, দক্ষিণ আফ্রিকা থেকে আল্লামা আমজাদ হুসাইন কাসেমি আগমণ করবেন৷

বাংলাদেশের আলেমদের মধ্যে আল হাইআতুল উলইয়া এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, বেফাক মহাসচিব শায়খুল হাদিস আল্লামা আবদুল কুদ্দুস, আল্লামা আবদু হালিম বোখারি, আল্লামা মিযানুর রহামান সাঈদ, মুফতি শামসুদ্দিন জিয়া, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী বিশেষভাবে উল্লেখযোগ্য৷

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহি সভাপতি, মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করিম কাসেমির সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সেমিনার শুরু হওয়ার কথা রয়েছে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ