বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শান্তিপূর্ণভাবেই এসএসসি পরীক্ষা চলছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। ছোটখাটো যে ব্যতয় ঘটেছে তা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় যা করা দরকার, শিক্ষা মন্ত্রাণলয় অবশ্যই তা নেবে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুই একটি পরীক্ষা কেন্দ্রের সচিব বা অন্য কারো অবহেলার ঘটনা ঘটেছে। বিজি প্রেসের কোথাও কোথাও কিছু অব্যস্থাপনাও আছে বলে মনে হচ্ছে। সেগুলো ছাড়া এই বছর এখনও পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

আশা করি বাকি পরীক্ষাগুলিও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’ এবছর ছোটখাটো যে ব্যতয় ঘটেছে তা যেনো ভবিষ্যতে না ঘটে সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তাই করা হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ