রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মাঝরাতে বস্তিতে আগুন, ঘুম থেকে চিরঘুমে ৮ নারী ও শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাকলিয়া থানার চাকতাইয়ের ভেড়ামার্কেট এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

স্থানীয়রা জানান, শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।তখন ঘটনাস্থল থেকে ৮ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। এরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন।

এদের মধ্যে রহিমা, বাবু, নাজমা ও নার্গিস একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন ঘটনাস্থলে তৎপর ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ