বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এরশাদ-শিরীন শারমিনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল রোববার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনালে তাদের দু'জনের বিরুদ্ধে এ মামলা করা হয় বলে জানা যায়।

নির্বাচনে তথ্য গোপনের অভিযোগ এনে এরশাদের বিরুদ্ধে মামলা করেন জাসদের মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। আর স্পিকারের বিরুদ্ধে মামলা করেন রংপুর জেলা বিএনপির সভাপতি ও পীরগঞ্জ আসনের বিএনপির পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম।

মামলার বিষয়ে জাসদ নেতা সাব্বির আহম্মেদ গণমাধ্যমকে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দেয়নি। হারিয়েছে বলে একটি জিডি জমা দেয়া হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে দুদকের একটি মামলার তথ্যও তিনি হলফনামায় উল্লেখ করেননি। এই দুই অভিযোগে তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমি জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ করেছিলাম। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বিষয়টি আমলে না নেয়ায় আমি নির্বাচন কমিশনে অভিযোগ করি।

সেখানেও বিষয়টি আমলে নেয়া হয়নি। তাই হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচন বাতিল চেয়ে ন্যায় বিচার প্রার্থনা করে মামলা করেছি।

অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলায় করেছি বেশ কটি অভিযোগ উত্থাপন করে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০টি কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট দেখানো, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ৩ মাস আগে প্রিজাইডিং অফিসারদের প্রকাশ্যে টাকা দেয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ