বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনে ২২ ‘নবজাতকের’ লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ২২টি অপরিণত নবজাতক শিশুর মৃতদেহ ও ভ্রণ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা আনতে গেলে এ মৃতদেহগুলো খুঁজে পায়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল মোদাচ্ছের আলী কবির গণমাধ্যমকে জানান, রাতে পরিচ্ছন্নতা কর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে সেন্ট্রাল পানির ট্যাংকির পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারণ করতে আসলে বালতি ভরা নবজাতকের লাশগুলো দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।

তবে পরিচ্ছন্নতা কর্মীদের দাবি উদ্ধারকৃত নবজাতকের সংখ্যা ২৫টি। প্রতিটি নবজাতকের বয়স এক থেকে পাঁচ দিনের মধ্যে হবে বলে ধারণা তাদের।

মোদাচ্ছের কবির বলেন, অনেক মায়ের ইনকমপ্লিট বাচ্চা জন্মায়। যা অনেক সময় পরিবারের লোকেরা নিয়ে যায়। আবার অনেকে ফেলে যায়। যে বাচ্চাগুলো রেখে যাওয়া হয় সেগুলো দিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নেয়া হয়। পরে তা কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে মাটি চাপা দেয়া হয়।

হাসপাতালের কর্মকর্তা বলেন, কেন বাচ্চাগুলো মাটিচাপা না দিয়ে ডাস্টবিনে ফেলা হলো সে বিষয়টি আমার জানা নেই। তবে মৃতদেহগুলো কর্তৃপক্ষের নির্দেশে ওই স্থানেই মাটিচাপা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

২২ নবজাতকের লাশ পাওয়ার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ওসি। কর্তৃপক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ