রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘একাত্তরের ঘটনায় জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়কে স্বাগত জানাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাত্তর সালে জামায়াতে ইসলামীর ভূমিকার ক্ষমতা চাওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

মঙ্গলবার ( ১৯ ফেব্রুয়ারি) ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সদ্য পদত্যাগকারী সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দলকে একাত্তরের ভূমিকায় ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছেন আমরা সেটিকে স্বাগত জানাই।

অবশ্যই এর বেশি তিনি এ ইস্যুতে কথা বলতে রাজি হননি। শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি অনুষ্ঠিত হবে। এখানে ২০ দলের শরিক জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ঐক্যফ্রন্টের সব প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে আপনাদের প্রশ্ন থাকলে আমার কিছু বলার নেই। আর এ বিষয়ে কামাল হোসেনও কিছু বলবেন না।

ইসলামী আন্দোলনের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে রব বলেন, এই বিষয়ে আমরা চিন্তা করছি।

২৪ ফেব্রুয়ারি গণশুনানির তারিখ বাতিল করে আজ ২২ ফেব্রুয়ারি গণশুনানি তারিখ নির্ধারণ করা হয়। সকাল ১০ টা বিকাল ৪ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মিলনায়তনে এই গণশুনানি হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ঐক্যফ্রন্টের নেতা ড. আবদুল মইন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হাবিবুর রহমান তালুকদার, মোস্তফা মহসিন মন্টু, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ