বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

'দোহাজারী আজিজিয়া মাদরাসার বার্ষিক মাহফিল শনিবার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক কুতুবে যমান আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর সন্তান আল্লামা হাফেজ মাহবুবুর রহমান রহ. এর হাতেগড়া দক্ষিণচট্টলার ঐতিয্যবাহী দ্বীনি বিদ্যাপীট চন্দনাইশস্থ দোহাজারী আজিজিয়া (কাসেমুল উলুম) মাদরাসার ইসলামি সম্মেলন আগামী ২৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ঈসমাইল আজিজী।

সম্মেলনে আলোচনা পেশ করবেন শাইখ জাকারিয়া রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা ও পরিচালক বরেণ্য ইসলামি আলোচক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, জামিয়া বাবুনগর আজিজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা মুফতি মুহিব্বুল্লাহ বাবুনগরী ও নন্দিত আলোচক আল্লামা ফরিদ উদ্দিন আল-মোবারকসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ।

এছাড়া সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত কারী তানজানিয়া থেকে আগত কারী রেজা আয়ুব তানজানিয়ী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা মোহাম্মদ শোয়াইব, তিনি সম্মেলন সফল করার লক্ষে সকলের উপস্থিতি ও সার্বিকভাবে সহযোগিতা কামনা করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ