রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

প্রথম দিনে ২৮ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফরম বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে ২৮ জন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, মাস্টারদা সূর্যসেন হলে ৫টি, শহীদ সার্জেন্ট জহরুল হক হলে ডাকসুতে ৪টি ও হল সংসদে ১টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৪টি, শামসুন্নাহার হলে ২টি, সলিমুল্লাহ মুসলিম হলে ২টি, বিজয় একাত্তর হলে ১টি, সুফিয়া কামাল হলে ১টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫টি, অমর একুশে হলে ১টি, জগন্নাথ হলে ১টি এবং রোকেয়া হলে ১টি ফরম বিতরণ হয়েছে।

তবে ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল থেকে প্রথম দিনে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

উল্লেখ্য, ডাকসুর ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র বিতরণ ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি, জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ