বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মামলা করতে করতে ঐক্যফ্রন্ট পঙ্গু হয়ে যাবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন নিয়ে মামলা করতে করতেই ঐক্যফ্রন্ট পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধালন সম্পাদক ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্টের গণশুনানিতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবেই ওবায়দুল এ মন্তব্য করেন।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গণশুনানির জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না ঐক্যফ্রন্টের এমন অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যান তো আছে।

গণশুনানি কাকে বলে, গণশুনানি না গণতামাশা। গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলবো।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমালোচনাকে কি ভাবে দেখছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিকরদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি।

তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটা দরকার। এ সমালোচনা পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইতিবাচক থাকে। কনস্ট্রাক্টিভ অপোজিশনের মাধ্যমে আরো গতিশীল হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ