বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘কাশ্মিরে নির্যাতন বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কাশ্মিরে মুসলিম নির্যাতন ও ধর্ষণের সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কাশ্মিরে মুসলিম নির্যাতন বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ভারত মুসলমানদের সহ্য করতে পারছে না, তাই তারা মুসলিম শূণ্য করতেই এধরণের নির্যাতনে পথ বেছে নিয়েছে।

ভারতের বিভিন্ন প্রদেশে বিনা উস্কানীতে মুসলিম নিধন, নির্যাতন, ধর্ষণ করছে কট্টরপন্থি হিন্দু সম্প্রদায়ের সন্ত্রাসী ও জঙ্গিরা।। ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারী ভারত বিনা অপরাধে সেদেশের মুসলমানদের উপর ঢালাওভাবে নির্যাতন করছে। কেবলমাত্র মুসলমান হওয়ার কারণেই ভারত মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। আযান ও নামায আদায়ে বাধা দেয়া হচ্ছে।

বাড়ি বাড়ি গিয়ে মুসলমানদের খুঁজে খুঁজে বের করে নির্যাতন করছে, ধর্ষণ করছে। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো মুসলিম নির্যাতনের এ দৃশ্য দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন যাবৎ ভারতের কাশ্মিরসহ বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপর অব্যাহতভাবে নির্যাতন, ধর্ষণ মুসলিমবিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। নির্যাতনের লোমহর্ষক এ ঘটনা কোনভাবে মেনে নেয়া যায় না।

পীর সাহেব চরমোনাই ভারতের কাশ্মিরে ভয়াবহ মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ জিহাদের ডাক দেয়ার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ যেহেতু বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান দেশ, সে হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের কাশ্মিরসহ বিভিন্ন প্রদেশে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, কাশ্মিরে মুসলিম নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশের মুসলমানরা নিরবে বসে থাকবে না। প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা কাশ্মির অভিমুখে লংমার্চ করে মুসলমানদের রক্ষা করবে। তিনি কাশ্মিরের স্বাধীনতা দেয়ার জন্য বিশ্বমুসলিমকে ভারতের প্রতি চাপ প্রয়োগেরও আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ