বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শহিদ দিবসে ডিএমপির পথ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল সীমিত করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার জন্যও পথ নির্দেশনা জানিয়েছে তারা।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

তারা শ্রদ্ধা জানিয়ে ফিরে না যাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ছাড়া কোনো বহিরাগত প্রবেশ করতে পারবেন না। রাত ৮টার পর থেকেই ওই এলাকায় সবকিছু বন্ধ থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধ থাকবে। অনুপ্রবেশ বন্ধ রাখতে নীলক্ষেত, পলাশী, ফুলার রোড, বকশিবাজার, চানখাঁরপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশনগুলো রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশনের ব্যবস্থা থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ