বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চকবাজারে ট্রাডেজি: মরদেহ হস্তান্তর শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্য থেকে যাদের শনাক্ত করা গেছে তাদের মরদেহ হস্তান্তর করা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার কিছুক্ষণ পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন (ডিসি)।

অগ্নিদগ্ধে নিহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কামাল হোসেনের (৫০) মরদেহের হস্তান্তরের মাধ্যমে শুরু হয় এ প্রকিয়া। মরদেহটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন। নিহত কামাল থাকতেন পুরান ঢাকায় চুড়িহাট্টা উর্দু রোডে।

এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ শনাক্ত করা গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমরুল হাসান জানান, যাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হচ্ছে। তবে যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহতের খবর জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ