বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চকবাজারে লাশ পুড়ে অঙ্গার, শনাক্ত করা যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদ এলাকায় ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫টি লাশ আনা হয়েছে।

সবগুলোই পুড়ে একেবারে অঙ্গার, বিকৃত হয়ে গেছে। যার বেশির ভাগই শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, আগুনে নিহত যাদের লাশ ঢাকা মেডিকেলে এসেছে, তার বেশির ভাগই শনাক্ত করার মতো অবস্থায় নেই৷

যেসব মরদেহ পুরোপুরি পুড়ে গেছে, শনাক্ত করা সম্ভব নয়, সেসব মরদেহে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। সময় বাড়ার সাথে সাথে আগুন পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। চকবাজার এলাকার গ্যাস লাইন থেকেও ওই সময় আগুন বের হচ্ছিল।

রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল। সেই কারণেই এতো দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সা‌র্ভি‌সের ৩৭টি ইউ‌নিট ছু‌টে‌ আসে ঘটনাস্থলে।

কিন্তু পুরান ঢাকার সরু গলি আর রাস্তার কারণে তারা কার্যকর কিছুই করতে পারেনি। এরপর রাত তিনটার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৭৮ জন নিহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ