বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার দাবি গোটা বাঙালি জাতির’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ৩৩ কোটি বাংলা ভাষাভাষি মানুষের মাতৃভাষা বাংলা। বিশ্বের ৬ষ্ঠ ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের ভাষার অবস্থান সপ্তম। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার দাবি গোটা বাঙালি জাতির।

‘এটা বাঙালি জাতির পক্ষে আমাদেরও দাবি। শিগগিরই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা।

এরপর নগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ