বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার ইচ্ছা সরকারের নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হলো সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থা।

‘রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার সৎ ইচ্ছা তাদের নাই। তারা চায় যেকোনো ভাবে ক্ষমতায় টিকে থাকতে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘আজ চকবাজারে দুর্ভাগ্যবশত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে ৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।’

বিএনপি মহাসচিব বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য আমাদের অকুতোভয় সন্তানরা প্রাণ দেয়। রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করে নেয়। সেদিনই আমাদের মুক্তির যে চেতনা তার বীজ রোপণ হয়। এরপর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড লাভ করি।

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের অধিকার হনন করে ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনকে বাতিল করে একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা পুনঃনির্বাচন দাবি করছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ