বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শনাক্ত ৪০ জনকে হস্তান্তর, বাকিদের ডিএনএ টেস্টের পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০ জনের লাশ শনাক্ত করা হয়েছে। শনাক্তকৃত লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ব্রিফিংয়ে এতথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

তিনি আরো জানান, যেসকল আত্মীয়-স্বজন তাদের স্বজনদের পাননি তাদের ডিএনএ টেস্ট করার পর মরদেহ হস্তান্তর করা হবে। ঢাকা মেডিকেলের ফ্রিজের সংকট থাকায় মরদেহগুলো রাজধানীর বিভিন্ন হাসপাতালের ব্রিজে রাখা হবে।

যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন তাদের রক্ত, দাঁত এবং হাতসহ বিভিন্ন অঙ্গ-পতঙ্গ সংগ্রহ করা হয়েছে। যদি রক্তের মাধ্যমে মিলে যায় তাহলে ৩-৪ দিন সময় লাগতে পারে আর যদি দাঁত এবং হাতসহ বিভিন্ন অঙ্গ-পতঙ্গ টেস্ট করতে হয় তাহলে ৭-১০ দিন পর্যন্ত সময় লাগবে পারে বলে জানানো হয়।

এদিকে প্রাথমিকভাবে নিহত ৮১ জনের তথ্য পাওয়া গেলেও ঢাকা জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস থেকে ৬৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ জানিয়েছে।

মরদেহ প্রথমে ৬৭ ব্যাগে করে আনা হয়েছে। একাধিক ব্যাগে একাধিক মরদেহ রয়েছে বলেও জানিয়ে ফরেনসিক বিভাগ।

ঢাকা বিভাগের অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার সেলিম রেজা জানান, নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে বেশিরভাগই নোয়াখালী জেলার বলে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি লাশের সঙ্গে স্বজনদের ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ