শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আল্লাহর নিয়ম অনুযায়ী বাংলা ভাষাকে দেশের সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশ ও বুঝার সর্বোত্তম মাধ্যম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক নবী এবং রাসূলকে তার স্বজাতিয় ভাষা দিয়ে সৃষ্টি করেছেন।

সূরায়ে ইবরাহিমের ৪ নং আয়াতে বর্ণিত হয়েছে ‘আমি রাসূলদের তাদের স্বজাতির ভাষাভাষী করেই পাঠিয়েছি, যাতে স্পষ্টভাবে তাদের বোঝাতে পারে’।

ভাষার বৈচিত্র আল্লাহ তায়ালার কুদরত। মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের বুকের রক্ত দিয়েছে এমন জাতি বা গোষ্ঠী পাওয়া দুরূহ। বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিলেও তা আজ রয়ে গেছে উপেক্ষিত। রাষ্ট্রের উল্লেখযোগ্য অনেক ক্ষেত্রে বাংলার ব্যবহার নেই। দিবসটিও পালন করতে হচ্ছে ইংরেজি তারিখে।

ভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও আমাদের দেশের অফিস আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার সীমিত। এ দিবসের দাবি হচ্ছে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করা।

পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে মাতৃভাষার পূর্ণ প্রচলন আছে। তাই আল্লাহর নিয়ম মেনে বাংলা ভাষাকে সবার উপরে স্থান দিতে হবে। তবেই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রাধান্য পাবে।

গতকাল দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দীন, মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ নাসিরg

সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ছানা উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা বেলাল হুসাইন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ