বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ক্ষতিগ্রস্ত ভবনগুলো অনুমোদিত কিনা জানে না রাজউক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) অনুমোদিত কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি রাজউকের অথরাইজড অফিসার মুহা. নুরুজ্জামান জহির।

আজ (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত ১১ সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তখন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কমিটির সদস্য রাজউক কর্মকর্তা মুহা. নুরুজ্জামান জহির।

ভবনের সঙ্গে লাগোয়া ভবন থাকার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনাকে বুঝতে হবে এটা পুরান ঢাকা। এখানে অনেক আগে থেকেই অপরিকল্পিত ভবন তৈরি হচ্ছে। এ বিষয়ে রাজউক অনেকদিন ধরে কাজ করছে। তবে সবার আগে দরকার আমাদের সচেতনতা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী মুহা. রেজাউল করিমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী (পুর কৌশল বিভাগ-বুয়েট), প্রফেসর ড. ইশতিয়াক আহমেদ (পুর কৌশল বিভাগ-বুয়েট), লে. কর্নেল এস এম জুলফিকার রহমান (পরিচালক-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স)।

মুহা. আসাদুজ্জামান (অতিরিক্ত প্রধান প্রকৌশলী-ডিএসসিসি), মুহা. জাফর আহম্মেদ (অতিরিক্ত প্রধান প্রকৌশলী-ডিএসসিসি), মুহা. সিরাজুল ইসলাম (প্রধান নগর পরিকল্পনাবিদ-ডিএসসিসি), মুহা. নুরুল ইসলাম (তত্ত্বাবধায়ক প্রকৌশলী-রাজউক), মুহা. শাহ আলম (পরিচালক-রাজউক) ও সদস্য সচিব মুন্সী মুহা. আবুল হাসেম (তত্ত্বাবধায়ক প্রকৌশলী-ডিএসসিসি)।

আগুন লাগার ঘটনায় অবহেলার অভিযোগ এনে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ