বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ওয়াহিদ ম্যানশন দিয়েই শুরু হলো রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের ওয়াহেদ ম্যানশন থেকে রাসায়নিক দ্রব্য সরিয়ে ফেলা হচ্ছে। এরপর পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

আজ (২৩ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে এসব রাসায়নিক অপসারণের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অভিযানের সময় মেয়র সাঈদ খোকন জানান, ওয়াহেদ ম্যানশনের মধ্য দিয়ে পুরান ঢাকার রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান শুরু হলো। এখনও যেসব বাড়ির মালিকরা রাসায়নিক গুদাম অপসারণের উদ্যোগ নেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চালাবে সরকার। এজন্য এলাকার বাসিন্দাদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এরপর উদ্ধার কাজ চালাতে গিয়ে শুক্রবার ওয়াহেদ ম্যানশনের বেইজমেন্টে বিপুল রাসায়নিক দ্রব্যের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ