বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘কেমিক্যাল গোডাউন সরাতে চেয়েছিলাম, রাজি হননি মালিকরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০৯ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ‘পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে চেয়েছিলাম আমরা। সেজন্য কেরানীগঞ্জে জায়গা করে দিয়েছিলাম। প্রজেক্ট নিয়েছিলাম। কিন্তু মালিকরা রাজি হননি’ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‍ শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইনস্টিটিউটে চুড়িহাট্টায় আগুনের ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক গোডাউন তৈরি করে দিতে যাচ্ছিলাম। কারণ এসব কেমিক্যাল সুরক্ষার জন্য জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। কিন্তু মালিকরা রাজি হননি তখন। এটি আমাদের দুর্ভাগ্য। ‘আমরা প্রথমে যেভাবে প্রজেক্ট শুরু করেছিলাম, সেভাবেই করে দিতে চাই।’

৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত চিকিৎসক ও সেবাকর্মী ছাড়া গণমাধ্যকর্মী ও সাধারণ মানুষদেরকে রোগীদের কাছে না যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘কারণ, এতে ইনফেকশন হতে পারে, রোগীরা মুমূর্ষু হয়ে পড়তে পারে।’ এ ঘটনায় দ্রুত ও কার্যকর সেবার জন্য উদ্ধারকর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ