বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

হবিগঞ্জে খোয়াই নদীতে গর্ত খুঁড়তে গিয়ে নিহত ১, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে খোয়াই নদীতে গর্ত খুঁড়ে মাটি উত্তোলনের সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

আজ (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে নামে শ্রমিকরা। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ করেই উপরের মাটি শ্রমিকদের উপর ধ্বসে পড়ে।

এতে ছয়জন শ্রমিক মাটিচাপা পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানের চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জনি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ