বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

‘সাদের অনুসারীরা ভ্রান্ত এটা কারো জানার বাকি নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি>

মুফাসসিরে কুরআন আল্লামা শামসুল ইসলাম বলেন সাদের অনুসারীরা যে ভ্রান্ত এটা কারো জানার বাকি নেই। তারা যে পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে, এটা বাংলাদেশের মানুষ জেনে গিয়েছে। এর প্রমাণ এবারের বিশ্ব ইজতেমা।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঐতিহাসিক শহীদী মসজিদে সাপ্তাহিক তাফসিরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৫৩ বৎসরের ইতিহাসে টঙ্গীর ময়দানে এতো বড় ইজতেমা আর হয়নি। যেটা ৫৪তম বৎসরে উলামায়ে কেরাম দেখিয়েছে। এবারের বিশ্ব ইজতেমা জানিয়ে দিয়েছে বাংলাদেশের ১০০% মানুষ আলেমদের সাথে আছে।

কারা হক পথে আছে আর কারা বাতিল পথে আছে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। তাদের চেহারা সকলের সামনে প্রকাশ হয়ে গিয়েছে। সাদ কথিত রুজআতের পরে ঈমান আক্বিদা বিষয়ে পূর্বের চেয়ে আরো বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে যাচ্ছে।

তার উপর দেওবন্দ কোন অবস্থাতেই আস্থাবান হতে পারছেনা। তিনি আরো বলেন এবারের বিশ্ব ইজতেমাকে আল্লাহ তায়ালা অকল্পনীয় ভাবে কবুল করেছেন। আমি নিজেও শরীক হয়েছি, অসুস্থ ছিলাম, তার পরেও গিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ