বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

হলিদাগাছী স্টেশটে ট্রেন লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এরপর রাজশাহী ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিন্টেন্ডেন্ট গোলাম মোস্তফা জানান, শনিবার রাত তিনটার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মালবাহী একটি ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়।

এরপর থেকে চারঘাটে ট্রেন লাইনচ্যুতের পরে রাজশাহী থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমীর ট্রেনও গন্তব্যস্থলের দিকে রওয়ানা হতে পারেনি। এতে রাজশাহী রেলস্টেশনে যাত্রীরা আটকা পড়েছেন।

গোলাম মোস্তফা জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার তৎপরতা চলছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ