রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘ঘুষ খাওয়া সংস্কৃতির অবসান ঘটাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্ধতিগত কারণেই এ দেশে ঘুষ খাওয়া সবচেয়ে সহজ কাজ। যাদের মান-সম্মানের ভয় নেই, আত্মমর্যাদাবোধ নেই, তাদের পক্ষে ঘুষ খাওয়া সত্যিই সহজ।এই লজ্জাহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হলে দুদক কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ঘুষখোরদের আইনের আওতায় আনতে হবে। তারা যেন লজ্জা পান, সেই ব্যবস্থা করতে হবে।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন।

ইকবাল মাহমুদ বলেন, যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেন না বা করতে পারেন না, তারা ঘুষখোর-দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের মতোই। তারাও দুর্নীতিবাজ।

তিনি বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্ত পরিপূর্ণভাবে ডকুমেন্ট তথা কাগজনির্ভর। তবে আইন অনুসারে অনুসন্ধান বা তদন্তকাজে কমিশনের বিশেষ ক্ষমতা রয়েছে।

অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট তথ্য পেতে যে কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারে কমিশন। তদুপরি কেউ এই নির্দেশ পরিপালন না করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধানও রয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, নিজে দুর্নীতিমুক্ত না হলে, আচরণে উৎকর্ষ না থাকলে কেউ শ্রদ্ধা করে না। এটা সবার মাথায় রাখতে হবে। সবাই পদোন্নতি পেতে চান, কিন্তু দায়িত্ব নিতে চান না। এটা অযৌক্তিক।

তারপরও আমাদের কেউ কেউ অন্য হোটেলে খেতে যান। আমি এর কারণ বুঝি না। তিনি বলেন, ব্যক্তি কখনো অন্য ব্যক্তিকে পরিবর্তন করতে পারেন না। নিজেই নিজেকে পরিবর্তন করতে হয়।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ